নোয়াখালী-৩: আ.লীগ প্রার্থী কিরনের মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৭ পিএম

নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনসহ মোট ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসকের সভাকক্ষে নোয়াখালীর ৬টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নোয়াখালী-২ আসন থেকে বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মেজর (অব.) আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

অপরদিকে, দুপুর ২টার দিকে নোয়াখালী-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত ও বর্তমান সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

তিনি জানান, ঋণ খেলাপিসহ বিভিন্ন ত্রুটি থাকায় যাচাই-বাছাই শেষে ১৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃত ব্যক্তিদের আপিল করার সুযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত