অনুপম বোবা টানেল লিখেছিলেন পিয়াকে নিয়ে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম

সাম্প্রতিক সময়ে কলকাতার সবচেয়ে আলোচিত বিষয় ছিল পরমব্রতের বিয়ে। পরমব্রত ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী এবং অনুপম রায়। পরমব্রত ও পিয়ার বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁদের নিয়ে আলোচনা শুরু হয়। গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া। 

২০২১ সালেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায় এবং সেটা যৌথ সিদ্ধান্তে। এর ২ বছর পর পিয়া বিয়ে করেন অভিনেতা পরমব্রতকে। পরমের সঙ্গে পিয়া নতুন জীবন শুরু করতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় অনুপম-পিয়ার অতীতের বেশ কিছু সুন্দর স্মৃতিমধুর মুহূর্তগুলো। তবে জানেন কী অনুপম তাঁর প্রাক্তন স্ত্রীকে নিয়ে গানও বেঁধেছিলেন।

'প্রাক্তন' স্ত্রী পিয়াকে নিয়ে গান বেঁধেছিলেন অনুপম রায়। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত চতুষ্কোন ছবির জনপ্রিয় গান বোবা টানেল পিয়াকে নিয়েই লেখা। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের একটি অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন গায়ক। সেখানেই এই গান নিয়ে কথা বলেন। 

এরপর গিটারে সুর তুলে অনুপম তাঁর নিজের আইকনিক স্টাইলে বোবা টানেল গানটি গান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হওয়ার নেপথ্যে রয়েছে আরও একটি বিশেষ কারণ। অনুপমকে যখন জিজ্ঞাসা করা হয়, যাঁর কথা তিনি বলতে চান না তিনি স্ত্রী ছাড়া অন্য কেউ? অনুপমের সোজাসাপটা উত্তর, 'আপাতত সে আমার স্ত্রী। আমার দ্বিতীয় বউ'।

২০১৫ সালের ৬ ডিসেম্বর অনুপম ও পিয়া বিয়ে করেন। তার আগে তাঁদের দীর্ঘদিনের প্রেম। কিন্তু বিয়ের বয়স ৬ বছর হতেই সেই বাঁধন আলগা হয়ে যায়।

এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে অনুপম বলেন যে তাঁর জীবনে পিয়াকে হারানো বড় ক্ষতি। পরিবার-পরিজন থাকলেও, জীবনের বিশেষ মানুষটিই তো আর নেই। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত