বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আগামীকাল শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করবে গুমের শিকার রাজনৈতিক দলের নেতাকর্মীদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’। শুক্রবার গণমাধ্যমকে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এর আগে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক ভার্চুয়াল ব্রিফিংয়ে জানিয়েছিলেন, মানবাধিকার দিবস উপলক্ষে সারা দেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সরকারবিরোধী আন্দোলন সংগ্রামে যুক্ত দলগুলো একই কর্মসূচি ঘোষণা করে।
