বাংলাদেশকে ১০০ রানের লক্ষ্য দিলো জাপান

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৩:৩০ পিএম

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশকে ১০০ রানের লক্ষ্য দিয়েছে জাপান। টস হেরে ব্যাট করতে নেমে ৯৯ রানেই গুটিয়ে গেছে তারা। বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি যেন।

জাপানের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন নিহার পারমার। তবে এই রান করতে গিয়ে তিনি খেলেছেন ৮০টি বল। তার ব্যাট থেকে আসে ২টি চার। এছাড়া কেফার লেক ৩৮ বলে ৩ চারে ১৭ ও কাজুমা স্ট্যাফোর্ড করেন ১৩ রান। 

বাংলাদেশের হয়ে মাহফুজুর রহমান রাব্বি ও আরিফুল ইসলাম নেন দুটি করে উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত