যুবাদের অভিনন্দন জানিয়ে মাশরাফী, উড়তে থাকো যেতে হবে বহুদূর

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম

টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপ জিতল বাংলাদেশ। আজ দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ।

বাংলাদেশের জয়ের পর পরই নিজের ফেসবুকে অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ফেসবুক স্টাটাসে মাশরাফী লেখেন, 'অভিনন্দন যুবারা...
তোমাদের হাত ধরে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ এলো দেশে। উড়তে থাকো, যেতে হবে বহুদূর..'

আজ দুবাইতে আগে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আগে ব্যাট করে ১৯৮ রানে অলআউট হয়। জবাবে ভারত অলআউট হয় ১৩৯ রানে।

গেল বছর আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জিতেছিল যুব বিশ্বকাপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত