গ্রিসের ফিরিয়ে দেওয়া ১২২ অভিবাসী তুরস্কে উদ্ধার

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১১:৪৬ পিএম

এজিয়ান সাগর থেকে ১২২ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে তুরস্ক। গ্রিস এসব অভিবাসীদের তুরস্কের আঞ্চলিক জলসীমায় ফেরত পাঠালে তাদের উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।  

তুরস্কের কোস্টগার্ড জানায়, উদ্ধারদের মধ্যে ইজমির প্রদেশের কারাবুরুন জেলার উপকূলে ৮৭ জন অনিয়মিত অভিবাসী এবং ইজমিরের মেন্দেরেস জেলা থেকে আরও ৩৫ জন রয়েছে। এসব অভিবাসীদের প্রাদেশিক অভিবাসন বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।

অনেক দিন ধরেই গ্রিসের আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার বেআইনি পদক্ষেপের নিন্দা করে আসছে তুরস্ক এবং বিশ্বের মানবাধিকার গোষ্ঠীগুলো। তাদের মতে, গ্রিসের এমন পদক্ষেপ নারী ও শিশুসহ দুর্বল অভিবাসীদের জীবন বিপন্ন করছে, যা মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত