সংলাপে বসতে ইরান মরিয়া হয়ে উঠেছে : দাবি ট্রাম্পের

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০১:০১ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে এবং নতুন করে চুক্তির আলোচনায় বসতে ইরান ‘মরিয়া হয়ে উঠেছে’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২১ জুলাই) হোয়াইট হাউসে সফররত লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বিপর্যস্ত হয়ে পড়ায় পরিস্থিতি সামাল দিতেই তেহরান এখন এই পথ খুঁজছে।

ট্রাম্প বলেন, ইরানিরা এই সংঘাতের অবসান ঘটাতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে মরিয়া হয়ে উঠেছে। এর প্রধান কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে বর্তমান পরিস্থিতিতে ইরান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও দুর্বল হয়ে পড়েছে।

তবে ইরানের এই আগ্রহকে এখনই গুরুত্ব দিতে নারাজ ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তারা যতক্ষণ না অর্থপূর্ণ ও ফলপ্রসূ কোনো আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এতে সাড়া দেওয়ার কোনো আগ্রহ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত