যেভাবে দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৮ পিএম

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট টিভি চ্যানেল গ্রিন টিভি। 
ভিনদেশে টাইগাররা খেলতে গেলে দেশের ভক্ত-সমর্থকদের দুশ্চিন্তায় থাকতে হয়- সরাসরি ম্যাচ উপভোগ করা যাবে তো? এবারের নিউজিল্যান্ড সফরে অবশ্য সেই দুশ্চিন্তা নেই। গ্রিন টিভি সিরিজের প্রতিটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টেলিভিশনের পর্দায়। কাল ভোর রাত ৪টা থেকে নিউজিল্যান্ড একাদশের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই সম্প্রচার। ১৭ ডিসেম্বর শুরু হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যে সিরিজের বাকি দুই ম্যাচ ২০ ও ২৩ ডিসেম্বর। এরপর ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর তিনটি টি-২০ ম্যাচ খেলবে দুই দল।
ভারত-দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজও সম্প্রচার করা হচ্ছে গ্রিন টিভিতে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত