সাফটা চুক্তির আওতায় একই দিনে বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের সিনেমা ‘ডানকি’। যদিও এখনো চূড়ান্ত নয়, তবে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল কিবরিয়া লিপু বলেন,আমরা সারা বিশ্বের সঙ্গে একই দিনে ‘ডানকি’ বাংলাদেশে মুক্তি দিতে চাই। সবকিছু এখন প্রসেসে আছে, আমরা চেষ্টা করছি দ্রুত সময়ে সবকিছু শেষ করার।
বিশ্বব্যাপী আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। এতে শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তাঁর চার বন্ধুর গল্পে এগিয়েছে ‘ডানকির’র গল্প। স্বপ্ন পূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চান লন্ডন। এ সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।
গত ৮ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পেয়েছে রণবীর কাপুর-রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’। সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন হলের তুলনায় মাল্টিপ্লেক্সে ভালো ব্যবসা করছে বলে জানিয়েছেন আমদানিকারক কামাল কিবরিয়া লিপু।
