সাবেক সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বসির উদ্দিন ঠান্ডু আর নেই

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম

সাটুরিয়া উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও সাটুরিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বসির উদ্দিন ঠান্ডু (৭০) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। 
 
বসির উদ্দিন ঠান্ডুর নামাজে জানাজা শুক্রবার সন্ধ্যায় হরগজ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদার পর অনুষ্ঠিত হয়। পরে তাকে হরগজ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা বসির উদ্দিন ঠান্ডু এক স্ত্রী , দুই পুত্র সন্তান ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা বসির উদ্দিন ঠান্ডু উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন। স্বাধীনতার পর তিনি জাতীয় পার্টির মানিকগঞ্জ জেলার সিনিয়র নেতা ছিলেন। ১/১১ এর পর তিনি তৎকালীন বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের হাত ধরে বিএনপিতে যোগদান করেন।

পরে সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও সাটুরিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। 

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হার্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত