নৌকার মিছিলে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২৬ পিএম

বরগুনায় নৌকার প্রচার মিছিলে গিয়ে মো. নুরুল ইসলাম মুসুল্লি নামের এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন।‌ সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বরগুনা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মারা যাওয়া ওই নেতার মো. নুরুল ইসলাম মুসুল্লি (৬৫)। তিনি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এই বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগ নেতা আজিজুল হক স্বপন।

আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দেরপর দুপুর ২টা থেকে প্রচারণা শুরু করেন প্রার্থীরা। এর অংশ হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে সন্ধ্যার পর মিছিলের আয়োজন করেন দলীয় নেতা কর্মীরা। ওই মিছিলে অংশ নেয়ার জন্য বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সভাপতি নেতাকর্মীদের নিয়ে মিছিলসহকারে আওয়ামী লীগের দলীয় কার্যালয় আসেন। সেখানে আসার পরপর তিনি অসুস্থ হয়ে পরে। তাৎক্ষনিক তাকে বরগুনা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা কৃষকলীগ নেতা আজিজুল হক স্বপন বলেন, নৌকা মার্কার মিছিলের জন্য এলাকা থেকে লোকজন নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয় আসে নুরুল ইসলাম মুসুল্লি। হঠাৎ অসুস্থ হয়ে পরেন। এ সময় নেতাকর্মীরা ফার্মেসী থেকে লোক ডেকে তার রক্তচাপ পরীক্ষা করেন। নেতাকর্মীরা তাকে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগামীকাল তার দাফন সম্পন্ন করা হবে।

বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, নুরুল ইসলাম মুছুল্লি দলের পরীক্ষিত নেতা ছিলেন। তৃণমূল পর্যায়ে বিশ্বস্ত কর্মী ছিলেন তিনি। তার মৃত্যুতে আমরা খুবই শোকাহত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত