ফরিদপুর-১: নৌকার প্রচারণা শুরু করলেন আব্দুর রহমান

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) তিন উপজেলা নিয়ে গঠিত। নির্বাচনে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের হেডিওয়েট প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজ সোমবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর বিকেল সাড়ে ৪টায় উপজেলা আলফাডাঙ্গা থেকে প্রচারণার কার্যক্রম শুরু করেন। এর আগে ফরিদপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নৌকা প্রতীক বরাদ্দ পান তিনি।

সোমবার উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রাম বটতলা বাজারে আওয়ামী লীগের প্রবীণ সদস্য বাকিয়ার রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আবুল হোসেনের সঞ্চালনায় প্রচারণায় সভায় আব্দুর রহমান বলেন, আমাকে জননেত্রী শেখ হাসিনা আপনাদের কাছে দলীয় মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। এর আগেও আমি ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত এই এলাকার এমপি ছিলাম। এমপি থাকাকালে আমি কারও আমানতকে খিয়ানত করি নাই। আগামী দিনগুলি আপনাদের মাঝে আবারো একজন সেবক হয়ে কাটিয়ে যেতে চাই। শেখ হাসিনার নেতৃত্বে তিন উপজেলায় দৃশ্যমান উন্নয়ন আপনাদের উপহার দিয়েছি।

তিনি বলেন, প্রতি নির্বাচনেই আপনারা টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মতো আওয়ামী লীগকে প্রাণ ভরে ভোট দেন। আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে তিন উপজেলাকে মডেল হিসেবে উপহার দেবো ইনশাআল্লাহ।

নৌকায় সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নৌকায় ভোট দিলে দেশে বড় বড় উন্নয়ন হয়, দেশে শান্তিশৃঙ্খলা বজায় থাকে। আওয়ামী লীগ সরকার আছে বলেই বহির্বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর এটি একমাত্র শেখ হাসিনা সরকার আছে বলেই সম্ভব হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বাধাগ্রস্থ করতে এখনো লেগে আছে। দেশের মানুষ কোন আগুন সন্ত্রাসকে আর চায় না। আপনারা সর্তক থাকবেন। ৭ জানুয়ারি নির্বাচনে শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হলে দেশ আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, বাংলাদেশ সরকারের সাবেক সচিব খিজির আহমেদ, পুলিশের সাবেক এআইজি মালিক খসরু, সাবেক উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, উপজেলা সহসভাপতি শেখ আকরামুজ্জামান, সাংগঠনিক সম্পাদক খান আতাউর রহমান সাইক্লোন, জেলা কৃষকলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ শহিদুল ইসলাম, পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু, পৌর আ.লীগের সভাপতি ও সাবেক মেয়র সাইফুর রহমান, টগরবন্দ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, উপজেলা যুবলীগের আহŸায়ক আসমত হোসেন তালুকদার তপন, ছাত্রলীগের সভাপতি কাজী কাউসার টিটো, সাধারণ সম্পাদক রায়হানা আজিজ প্রমুখ। এছাড়া মধুখালীর গাজনায় র‌্যালি ও বোয়ালমারী উপজেলায় নৌকার প্রচারণা হিসেবে মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত