আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংকের আয়োজনে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় ঋণগ্রহীতাদের মাঝে ১০০টি চেক বিতরণ করা হয়। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এই অনুষ্ঠানের আয়োজন করে ব্যাংকটি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসস্থান মন্ত্রণালয় ও চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, প্রবাসী কল্যাণ ব্যাংকের ড. আহমেদ মুনিরুছ সালেহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।
এছাড়াও প্রবাসী কল্যাণ ব্যাংকের উপব্যাবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন ও মহাব্যবস্থাপক মো. নূর আলম সরদার এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
