অনুপ ঘোষাল কি কুকুরের অনুমতি নিয়ে গান গাইতেন?

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৭ পিএম

কুকুরের অনুমতি নিয়ে গান গাইতে যেতেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ড. অনুপ ঘোষাল! শুধু তা-ই নয়, তিনি ছিলেন অহংকারী, টাকার কাঙাল। মানুষকে অপমান করতে পিছপা হতেন না। কিন্তু সত্যিই কি তাই? নাকি এসব নিছক কুকথা?

জানা গেছে, নেতিবাচক ভাবমূর্তির কারণে অনুপ ঘোষালকে কনসার্টে ডাকতে ভয় পেতেন আয়োজকরা। তার প্রিয় কুকুর নিয়ে বাজারে একটা গল্প খুব চালু ছিল। গল্পটা হলো, একবার কিছু আয়োজক অনুপ ঘোষালের কাছে যান কনসার্টের প্রসঙ্গ নিয়ে। তারা শিল্পীকে  কত পারিশ্রমিক দিতে পারবেন তা আলোচনা করছিলেন। অনুপ এ সময় বেশ বড় অংকের পারিশ্রমিক দাবি করেন।

একপর্যায়ে আয়োজকরা তাকে জিজ্ঞেস করেন ‘আপনি কি যাবেন?’। সেটা শুনে অনুপ নাকি তার পাশে বসা কুকুরকে বলেন, ‘কী রে তুই এই টাকায় গান গাইতে যাবি?’ অনুপের কাছে আয়োজকরা গেলেই নাকি তিনি কুকুরকে প্রশ্ন করতেন। শুধু তা-ই নয়, তার নামের আগে ড. না বললেও তিনি ভৎর্সনা করতেন। 

অবশ্য অনুপ ঘোষালের ঘনিষ্ঠ বন্ধু প্রদীপ্ত রায় তা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, অনুপকে নিয়ে কুকুরের গল্পটা একেবারেই বানানো। কারণ তার বাড়িতে কোনো কুকুর ছিল না। তিনি কুকুর ভয় পেতেন। আমি বহুবার তার বাড়িতে গেছি, কখনো কুকুর দেখিনি। তিনি লাজুক কিন্তু আন্তরিক মানুষ ছিলেন।

গত শুক্রবার না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বাংলা সংগীতের নানা ক্ষেত্রে ছিল তার বিচরণ। নজরুলসঙ্গীত ছাড়াও সত্যজিৎ রায়ের সিনেমায় গান গেয়ে খ্যাতির শিখর ছুঁয়েছিলেন অনুপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত