সুনামগঞ্জে ছাত্রদলের সভাপতি ও সম্পাদক গ্রেপ্তার 

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:২৭ পিএম

সুনামগঞ্জ শহরে নাশকতার পরিকল্পনাকালে জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক তারেক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে পৌর শহরের শান্তিবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত একটি দুতলা বাসা থেকে তাদের আটক করা হয়। 

পুলিশ জানায়, পৌর শহরের বিভিন্ন সময়ে হরতালের সমর্থন মিছিল করে যানবাহন ভাঙচুরসহ কয়েকটি মামলা রয়েছে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। তবে আজকেও হরতালের সমর্থনের সুনামগঞ্জে সকাল থেকে নাশকতার পরিকল্পনা করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। সেই সাথে সকালে শহরের দুটি পয়েন্টে যানবাহন ভাঙচুর করা হয়। 

পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই বাসা থেকে তাদের আটক করে। সেই সাথে ঢাকা মেট্রো গ ১৫-৮১-৩৮ নম্বরে একটি মিনি কার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগে সদর থানায় মামলা রয়েছে। 
 
সুনামগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর রিয়াজ উদ্দিন আটকের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জের ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে আটক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত