বগুড়ায় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল ও শস্য বীজ বিতরণ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:২৫ পিএম

বগুড়া জেলার শেরপুর থানাধীন জামুন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন এর অধিনস্থ ৪ সিগন্যাল ব্যাটালিয়ন কর্তৃক শীতার্ত মানুষের মাঝে ৭০০টি কম্বল বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এসব কম্বল বিতরণ করা হয়। 

সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্পেইন এ ৫০০ জন গরীব ও দুঃস্থ জনসাধারণকে চিকিৎসা সহায়তা ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় বগুড়া এবং নাটোর জেলার বিভিন্ন স্থানে স্থানীয় শীতার্তদের মাঝে সর্বমোট ২০৯৭টি কম্বল বিতরণ করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন এর কর্ণেল স্টাফ কর্ণেল মোহাম্মদ মেহেদী হাসান, এএফডব্লিউসি, পিএসসি এবং ৪ সিগন্যাল ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল মো. শামীম হাসান, পিএসসি, সিগস্।

স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

বগুড়া জেলায়, কাহালু উপজেলার, কালিপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ে, দূর্গাহাটা ও আশেপাশের এলাকার শীতার্ত মানুষের মাঝে সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন কর্তৃক শীতার্ত মানুষের মাঝে সর্বমোট ২০৯৭ টি কম্বল বিতরণ করা হয়। এছাড়াও মেডিকেল ক্যাম্পেইন এ ৫০০ জন গরীব ও দুঃস্থ জনসাধারণকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয় ।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে সেই লক্ষ্যে সেনাবাহিনী প্রধানের নির্দেশে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিনামূল্যে শস্য বীজ বিতরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় বগুড়া জেলায় কাহালু উপজেলার কালীপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ে দূর্গাহাটা ও আশেপাশের এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি, জিওসি সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া।

সেনাবাহিনীর কাছ থেকে নতুন শীতবস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করেন দুঃস্থ ও শীতার্ত মানুষেরা। আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত