বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দলের যাত্রা শুরু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৭ পিএম

যাত্রা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মহিলা ফুটবল দল। আত্মপ্রকাশকে স্মরণীয় করে রাখতে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেএসপি মহিলা ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল বিকেএসপি মহিলা ফুটবল দলের বিপক্ষে ২-০ গোলে জয় লাভ করে।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৭৩ সাল হতে পুরুষ ফুটবল দল গঠনের মাধ্যমে ফুটবল খেলার প্রচলন চলে আসছে। সেনাবাহিনীতে পুরুষ ফুটবল দল গঠনের পর হতে আন্তঃবাহিনী, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল গঠনের প্রয়াসে গত ২০২২ সালে সেনাবাহিনীতে প্রথমবারের মত সৈনিক পদে মহিলা ফুটবলার ভর্তি করা হয়।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত