সোনালী ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চুক্তি স্বাক্ষর

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৫ পিএম

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’তে যুক্ত হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গ্রাহকদের চালান, ইউটিলিটি বিল, সর্বজনীন পেনশনের কিস্তি এবং বিভিন্ন সেবার বিপরীতে নির্ধারিত ফি-চার্জ অনলাইনে পরিশোধে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বুধবার (২০ ডিসেম্বর) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত