মুক্তি পেল ‘ডানকি’ প্রথম শোতেই দর্শক উন্মাদনা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০১:১৭ পিএম

মুক্তি পেল বলিউড বাদশাহ শাহরুখ খানের বছরের শেষ সিনেমা ‘ডানকি’। চলতি বছরেই পরপর দুইটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেওয়ার পর ডানকি দিয়ে হ্যাটট্রিক করতে চলেছেন কিং খান, সেই আভাসই মিলল সিনেমা মুক্তির প্রথম প্রহরেই। 

শাহরুখন খান ও রাজকুমার হিরানী জুটির প্রথম ছবি ‘ডানকি’র প্রথম শো হয়েছিল নিউজিল্যান্ডে। এরপর বৃহস্পতিবার কাক ডাকা ভোরেই ভারতের বিভিন্ন প্রদেশে মুক্তি পায় সিনেমাটি। 

এদিন ভোরের আলো ফুটতেই প্রেক্ষাগৃহে হাজির হন দর্শকরা। যদিও ‘জওয়ান’ সিনেমার মতো এত আয়োজন ছিল না ‘ডানকি’ মুক্তিকে ঘিরে। এর যথেষ্ট কারণও রয়েছে। 

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ডিসেম্বরের ঠান্ডার কারণেই প্রেক্ষাগৃহে অনুরাগীদের উন্মাদনা ছিল কম। এক দর্শকের কথায়, ‘শীতের সকালে সব আয়োজন করা মুশকিল। আগে ছবি দেখব। তারপর সারাদিন ধরে উদযাপন তো চলবেই।

এদিন সকাল ছয়টায় যারা ‘ডানকি’র প্রথম শো দেখেছেন তারা নিজেদের প্রতিক্রিয়া ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন। যেখানে অধিকাংশই শাহরুখের প্রতি আবারও মুগ্ধতার কথা বলেছেন। তবে অনেকে বলেছেন শাহরুখ-তাপসীর কেমেস্ট্রি পর্দায় সেভাবে জমেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত