জিএমই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম

দেশের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সেবা অঙ্গনের দূরদর্শী উদ্যেক্তা জিএমই গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. চৌধুরী হাসান মাহমুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। জিএমই গ্রুপ বর্তমানে দেশের শীর্ষস্থানীয় ইমেজিং ইকুইপমেন্ট এবং ব্যবহারযোগ্য পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান। একইসঙ্গে স্বাস্থ্যসেবায় নেতৃত্ব দিয়ে আসছে।

জীবদ্দশায় তিনি সফলতার সাথে স্বাস্থ্যসেবাসহ অন্যান্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বর্তমানে কোম্পানির দায়িত্ব পালন করছেন তার স্ত্রী ড. ফারহানা মোনেম। তিনি কর্মদক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। যা প্রয়াত চৌধুরীর নেতৃত্বের কথা স্মরণ করিয়ে দেয়। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই কন্যা সন্তান রেখে গেছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত