স্টার্ক-কামিন্সের দাম নিয়ে প্রশ্ন ডি ভিলিয়ার্সের

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১০:৩৫ পিএম

২০২৪ আইপিএলের আগে গেল ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেছে মিনি নিলাম। নিলামে দাম পাওয়া দুই ক্রিকেটার অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। স্টার্ক পারিশ্রমিক পাবেন ২৪ কোটির বেশি আর কামিন্স ২০ কোটি ৫০ লাখ রুপি। এই দুই অজি ক্রিকেটারের মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়ে প্রশ্ন তুলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।

এবারের নিলামে দুবার সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড হয়েছে। শুরুতে আগের রেকর্ড ভেঙে ২০ কোটি ৫০ লাখ রুপিতে হায়দ্রাবাদে যান কামিন্স। পরে সেই রেকর্ড ভেঙে স্টার্ক ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে গেছেন কলকাতায়।

ডি ভিলিয়ার্স বলেন, 'মুম্বাই খুবই স্মার্ট কেনাকাটা করেছে। মুম্বাই, চেন্নাই এবং অন্য যে দলগুলো আইপিএলে ভালো করে, তাদের কেনাকাটাও ভালোই হয়ে থাকে। তারা ভেবেচিন্তেই কেনে, আবেগ দিয়ে কেনে না। কামিন্স ও স্টার্ক, দুজনই অবিশ্বাস্য ভালো বোলার। তবে সত্যিটা হচ্ছে, এতটা দামের কি? এর মাধ্যমে বোঝা যাচ্ছে এবারের নিলামে ফাস্ট বোলারদের চাহিদা কত বেশি ছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত