সহকর্মীর সঙ্গে পরকীয়া, আগুনে পুড়ে মৃত্যু হলো কনস্টেবলের

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০১:৪৮ এএম

পুলিশ কনস্টেবল সঞ্জয় আগে থেকেই বিবাহিত ছিলেন। এরপরেও একই থানায় কর্মরত হোমগার্ড রানির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সম্প্রতি প্রেমিকার জীবনে অন্য পুরুষের উপস্থিতি টের পেয়েছিলেন। এর জের ধরেই আগুনে পুড়ে মৃত্যু হলো তার। অভিযোগ উঠেছে, প্রেমিকাই তার গায়ে আগুন লাগিয়ে দেয়।

ঘটনাটি ভারতের বেঙ্গালুরুর বাসভানাগুডির। জি নিউজের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মৃত্যু হয় সঞ্জয়ের। এ ঘটনায় হতবাক তার পরিবার।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি সঞ্জয়কে এড়িয়ে চলছিলেন রানি। একপর্যায়ে তিনি জানতে পারেন প্রেমিকা আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এ নিয়ে কথা বলতে রানির সঙ্গে দেখা করেন সঞ্জয়। নিজেদের সম্পর্ক জোড়া লাগাতে চান তিনি। কথায় কথায় তাদের মধ্যে ঝগড়া বাঁধে। এ সময় পেট্রোল হাতে নিয়ে বারবার রানিকে হুমকি দিতে থাকেন সঞ্জয়। তিনি বলেন, রানি তার সঙ্গে সম্পর্কে না থাকলে নিজেকে পুড়িয়ে ফেলবেন।

হুমকি দেওয়ার সময় নিজের গায়ে পেট্রোল ঢেলে দেন সঞ্জয়। তার পরিবারের অভিযোগ, সেই সময়েই রানি সঞ্জয়ের গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে পরিণতি বুঝতে পেরে সঞ্জয়ের শরীরে পানি ঢালেন তিনি। মোটরসাইকেলে সঞ্জয়কে পাঠানো হয় হাসপাতালে। তবে শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় বৃহস্পতিবার সকালেই মারা যান সঞ্জয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত