বেঙ্গল মিট আয়োজিত ‘এন ইভিনিং উইথ কিশোয়ার’ সেমিনারে প্রধান অতিথি হয়ে আমন্ত্রিত হয়েছিলেন মাস্টারশেফ অস্ট্রেলিয়া, ২০২১ এর ফাইনালিস্ট কিশোয়ার চৌধুরী। যিনি দেশবিদেশে তার রন্ধন শিল্পের জাদু ছড়িয়ে অর্জন করেছেন দারুন খ্যাতি। শুধু তাই নয় এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে বিভিন্ন শেফ, রেস্টুরেন্ট উদ্যোক্তা , ফুড ব্লগার ,সামাজিক যোগাযোগ মাধ্যম ইনফ্লুয়েন্সারও।
এখানে কিশোয়ার তার কর্মজীবনের অভিজ্ঞতা, বর্তমানে তার সম্পৃক্ততা ও কালিনারি আর্টস নিয়ে তার বিভিন্ন দৃষ্টিভঙ্গি আমন্ত্রিত সবার সাথে শেয়ার করেন। শুধু তাই নয় বাংলাদেশের খাবার কিভাবে আন্তর্জাতিক পরিমন্ডলে বিস্তৃতি পেতে পারে এসবও তুলে ধরেন।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল মিট এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আ.ফ.ম আসিফ, হেড অফ মার্কেটিং শেখ ইমরান আজিজসহ আরো অনেক ঊর্ধতন কর্মকর্তা।
