রাজবাড়ীর দৌলতদিয়া-মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফের ফেরি চলাচল স্বাভাবিক হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলম দেশ রূপান্তরকে মুঠোফোনে ফেরি চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ খোরশেদ আলম বলেন, শনিবার (২৩ ডিসেম্বর) রাত থেকেই কুয়াশা ঘনত্ব বাড়তে থাকে পরে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে শনিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিট দিকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলম ।
