সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের বসুন্ধরা মহিলা শাখার নাম পরিবর্তন করত: ‘বসুন্ধরা শাখা’ , ঢাকার কার্যক্রম প্রগতি সরণির র্যাকস্ বিজনেস সেন্টারে আজ রবিবার শুভ উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আজীমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া, মো. আবদুল মতিন ও একেএম রাশেদুল হক চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন বসুন্ধরা শাখার ব্যবস্থাপক সায়েক আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে ব্যাংকের ক্রেডিট ডিভিশনের প্রধান ও ইভিপি মো. আব্দুল মান্নান, মানবসম্পদ বিভাগের প্রধান ও ইভিপি ফয়সাল আহমেদ, ভবন মালিক কাজী আবু সাঈদসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
