১৮ বছর অতিক্রম করে ১৯তম বর্ষে পদার্পণ করল দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি। প্রতিষ্ঠাবার্ষিকীতে আরটিভিকে শুভেচ্ছা জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় আরটিভি কার্যালয়ে প্রতিষ্ঠানটির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং সুদেব চন্দ্র ঘোষ ও এক্সিকিউটিভ প্রডিউসার মো. বেলায়েত হোসেনের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ।
অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল বলেন, দর্শক নন্দিত নানা অনুষ্ঠান ও বস্তু নিষ্ঠু সংবাদ পরিবেশন করে মানুষের আস্থা অর্জন করতে পেরেছে আরটিভি। আগামীতে নিজস্ব স্বকীয়তার এ ধারা আরটিভি অব্যহত রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
‘আজ এবং আগামী’র স্লোগান নিয়ে ২০০৫ সালের ২৬ ডিসেম্বর দেশের পঞ্চম বেসরকারি টেলিভিশন হিসেবে যাত্রা করে গণমানুষের এই চ্যানেলটি।
