সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবছরেও এনসিসি ব্যাংক দেশব্যাপী দারিদ্র পীড়িত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান মো. আবুল বাশার।
এসময় পরিচালক ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ, ব্যবস্থাপনা ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম. শামসুল আরেফিন, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, এসইভিপি ও কোম্পানী সচিব মো. মনিরুল আলম এবং এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলীসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এবং ব্যাংকের শাখাসমূহের মাধ্যমেও এনসিসি ব্যাংক সারাদেশে কম্বল বিতরণ করেছে।
×
