বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে সিরিজ, থাকছেন শুভশ্রী-আবীর 

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৩:২০ পিএম

কিছু দিন আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে এবার আর লম্বা বিরতি নিচ্ছেন না। নতুন বছরের ফেব্রুয়ারিতে শুটিংয়ে ফিরবেন এই অভিনেত্রী।

শুভশ্রীকে দেখা যাবে রাজ চক্রবর্তী পরিচালিত নতুন সিরিজের মুখ্য ভূমিকায়। বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস ‘বাবলি’ অবলম্বনে নির্মিত হবে সিরিজটি। এখানে শুভশ্রীর বিপরীতে অভিনয় করবেন আবীর চট্টোপাধ্যায়। সিরিজটি মুক্তি পাবে জি ফাইভে।

এর আগে ইন্দ্রদীপ দাশগুপ্তের একটি ছবিতে এই জুটির একসঙ্গে কাজ করার কথা থাকলেও শুভশ্রী প্রজেক্টটি থেকে সরে যান। তবে রাজের নতুন এই সিরিজজে সঙ্গীতের দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ।

গর্ভাবস্থায় সমান তালে কাজ চালিয়ে গিয়েছেন শুভশ্রী। মুম্বাইয়ে গিয়ে শুটিংও করেছেন। নিজেকে ফিট রাখার জন্য করেছেন শরীরচর্চাও। ইতিমধ্যেই মেয়ে ইয়ালিনী ও ছেলে ইউভানকে নিয়ে তারা ঘুরে এসেছেন থাইল্যান্ড থেকে। এবার শুটিংয়ে ফিরে নতুন উদ্যমে কাজ শুরু করবেন অভিনেত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত