শাহজাহান ওমর

আওয়ামী লীগে সর্বকনিষ্ঠ হলেও জয় বাংলা চেতনায় আমি পুরাতন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:৩৫ পিএম

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, আমি আওয়ামী লীগের সর্বকনিষ্ঠ সদস্য। সর্বকনিষ্ঠ হলেও, আমার চেতনা জয় বাংলা কিন্তু সর্বকনিষ্ঠ নয়, এটা অনেক পুরাতন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

শাহজাহান ওমর বলেন, ১৯৭১ সালে পাকিস্তান আর্মি পরিত্যাগ করে জুম্মু-কাশ্মীর হয়ে ভারতে আসি। সেখান থেকে ওসমানীর সঙ্গে দেখা করে মিলনদের মতো মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশে আসি এবং সর্ব প্রথম আমার ভাই আবুল হাসানাত আব্দুল্লাহর আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামে উপস্থিত হই। এরপর বরিশাল বিভাগের ৩৪টি থানায় ৩৪টি সংগঠন করে বারবার যুদ্ধে অংশগ্রহণ করি।

তিনি আরও বলেন, আমার সৌভাগ্য হয়েছিল এদেশের জন্য তিনবার গুলিবিদ্ধ হওয়ার। আর স্বাধীনতার পরে বঙ্গবন্ধু এই অঞ্চল থেকে একমাত্র আমাকে জীবিতদের মধ্যে বীর উত্তম খেতাবে ভূষিত করেছিলেন। আমি বঙ্গবন্ধুর ডাকে ৭১ সালে যুদ্ধ করেছি। আমার চেতনা ছিল জয় বাংলা। আর এই জয় বাংলা বলেই আমি শত্রু বাহিনীর ওপর অ্যাটাক করতাম। কাজেই আমার চেতনা নতুন কিছু নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত