অন্তরঙ্গ ছবি তোলা সেই শিক্ষিকা বললেন আমাদের মধ্যে মা-ছেলের সম্পর্ক

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:২৭ পিএম

শিক্ষা সফরে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে অন্তরঙ্গ ছবি তুলেছেন এক শিক্ষিকা। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে।

ভারতের কর্ণাটক রাজ্যে ছাত্র ও শিক্ষিকার সেই ভাইরাল ছবিগুলো নিয়ে অভিযুক্ত শিক্ষিকাকে স্কুল কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, ওই ছাত্রের সঙ্গে তার ‘মা ও ছেলের মতো সম্পর্ক’ রয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে জানা যায়, ছাত্রের সঙ্গে এমন করে ছবি তোলায় মুরুগামাল্লা সরকারি উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। 

এছাড়া ছাত্র-শিক্ষিকা দুজনই জানিয়েছেন, ছবিগুলো তাদের ব্যক্তিগত ছিল। কিন্তু কোনোভাবে সেগুলো ফাঁস হয়ে গেছে।

ওই শিক্ষিকা ছাত্রের সঙ্গে মা-ছেলের সম্পর্ক থাকার দাবি করলেও, ছবিগুলোতে দেখা যাচ্ছে, তারা একে-অপরকে চুমু দিচ্ছেন। এমনকি একটি ছবিতে দেখা যাচ্ছে শিক্ষিকাকে উঁচিয়ে ধরেছেন ওই ছাত্র।

ছবিগুলো ভাইরাল হওয়ার পর ছাত্রের পরিবার শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগ নেয়। তাদের দাবি, ওই ছাত্রের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন এই শিক্ষিকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়ার পর অনেকে সামাজিক অবক্ষয়ের প্রশ্ন তুলেছেন।

সূত্র: এনডিটিভি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত