সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে তিন ক্যাটাগরির পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৬ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ব্র্যাক ব্যাংক লিমিটেড
পদ: ৩টি
পদসংখ্যা: অনির্ধারিত
১. পদ: সিনিয়র ম্যানেজার, রেগুলেটরি রিপোর্টিং
পদসংখ্যা: অনির্ধারিত
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফলসহ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: রিপোর্ট প্রিপারেশনে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: রিটেইল, করপোরেট ও এসএমই বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বেতন: উল্লেখ নেই
২. পদ: অফিসার, রেগুলেটরি রিপোর্টিং, ফিন্যান্স ডিভিশন
পদসংখ্যা: অনির্ধারিত
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফলসহ যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: যোগাযোগে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বেতন: উল্লেখ নেই
৩. পদ: অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার, কমপ্ল্যায়েন্টস অ্যান্ড ভয়েস অব কাস্টমার, রিটেইল ব্যাংকিং ডিভিশন
পদসংখ্যা: অনির্ধারিত
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফলসহ যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: গ্রাহক সামলানো ও ডাটা অ্যানালাইসিস প্রসেস রি–ইঞ্জিনিয়ারিংয়ে অন্তত এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বেতন: উল্লেখ নেই
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: দেশের যে কোনো স্থান।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের এই লিংকের মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে Apply-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৬ জানুয়ারি ২০২৩
সূত্র: ব্র্যাক ব্যাংক ওয়েবসাইট