থার্টি ফার্স্টে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে বিজিবির ডগ স্কোয়াড

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৪ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও থার্টিফার্স্ট নাইট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

আজ রাজধানীর কমলাপুর ও তেজগাঁও রেলস্টেশন, আগারগাঁও ও মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনে তল্লাশি অভিযান চালায় বিজিবির ডগ স্কোয়াড। অভিযান পরিচালনা করেন ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রেদওয়ানুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে যেকোনো নাশকতা বা অপতৎপরতা রোধে প্রস্তুত বর্ডার গার্ড বাংলাদেশ।

এক খুদে বার্তায় বিষয়টি জানায় বিজিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত