নতুন বছরে ‘সাদাকালো’ শিরোনামে রিলিজ হলো কন্সট্যান্ট ব্যান্ডের নতুন গান। রবিবার সন্ধ্যা ৬টায় গানটি রিলিজ দেওয়া হয়েছে ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
রক ঘরানার ব্যান্ড কন্সট্যান্টের জন্ম ২০০৫ সালে। ২০১৪ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসর্গ করে তাদের বের করা ‘স্বপ্নমিছিল’ মেঘবালিকা, ক্ষমা, প্রভৃতি গানগুলো শ্রোতামহলে প্রশংসিত হয়। এরপর ৭১টি ব্যান্ডের মিক্সড এ্যালবাম ‘আমাদের ৭১’-এ স্থান পেয়েছে তাদের ‘স্বাধীনতা’ শিরোনামের গান।
ব্যান্ডের সদস্য বেসিস্ট ও ব্যান্ড কোর্ডিনেটর আহম্মদ মোস্তফা আকিক বলেন, ‘বিগত তিন বছর আমাদের ব্যান্ড অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেছে। কোভিড পরিস্থিতি ও আমাদের গিটার প্লেয়ার বুশানের ক্যানসারের সাথে লড়াই করে না ফেরার দেশে চলে যাওয়া ছিল আমাদের জন্য বড় একটা ধাক্কা। এ ঘটনার পর আমরা সবাই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, কিন্তু শোককে শক্তিতে রূপান্তরিত করে আমাদের ঘুরে দাঁড়ানোর প্রয়াস এই সৃষ্টি সাদাকালো শিরোনামের এই গান।
আর যেহেতু ৯০-এর দশকে আমাদের ব্যান্ড সদস্যদের বেড়ে উঠা তাই মেলোরকের আবহ আমাদের নতুন গানে থাকবে। আশাকরি শ্রোতারা এই গান ভালোভাবে গ্রহণ করবে।
কন্সট্যান্ট ব্যান্ডের লাইনআপ: জীবন (লিড গিটার), রাব্বি (ড্রামস ও ভোকাল), ইমন (লিড ভয়েস), আকিক (বেজ)।
