সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিপিএলসি)। প্রতিষ্ঠানটিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিপিএলসি)
পদ: ব্যবস্থাপনা পরিচালক (এমডি)
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে বিএসসি–ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/টেলিকমিউনিকেশনস) ডিগ্রিধারী। এমএসসি/এমএস/পিএইচডি/এমবিএ ডিগ্রিধারী।
অতিরিক্ত যোগ্যতা: সাবমেরিন ক্যাবল সার্ভিস সম্পর্কে অভিজ্ঞতা/জ্ঞানসম্পন্ন প্রার্থীরা অগ্রগণ্য।
অভিজ্ঞতা: প্রশাসনিক কাজে ১০ বছরসহ টেলিকম ক্ষেত্রে ২৫ বছরের চাকরির অভিজ্ঞতা
বেতন: কোম্পানির বেতন গ্রেড–১ অনুযায়ী (সাকল্যে বেতন ২ লাখ ৯১ হাজার টাকা এবং কোম্পানির চাকরিবিধি মোতাবেক অন্য সুবিধা)।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর বয়স: সর্বনিম্ন ৫২ বছর, সর্বোচ্চ ৬০ বছর।
কর্মস্থল: প্রধান কার্যালয় ঢাকা।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১১ জানুয়ারি ২০২৩
সূত্র: কোম্পানির ওয়েবসাইট
