নির্বাচন বর্জনে বিএনপির আরও তিন দিনের কর্মসূচি

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৬:৫৭ পিএম

সরকারের পদত্যাগ, নির্বাচন বর্জনের দাবি এবং অসহযোগ আন্দোলনের সমর্থনে দেশজুড়ে চলমান গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি আরও তিন দিন বাড়িয়েছে বিএনপি।

আজ সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি তিন দিন আবারও লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে দলটি। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকেরাসহ সমমনা আরও অনেক দলও এই কর্মসূচি পালন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত