মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের বই উৎসব

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১০:৩৮ পিএম

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম- ষষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় ‘বই উৎসব ২০২৪ প্রকল্প’ ১ জানুয়ারি প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই পাওয়া একটি আনন্দের বিষয়। তিনি তার আলোচনায় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় এবং উৎসাহে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম- ষষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. শ্রীকান্ত কুমার চন্দ। বিশেষ অতিথি ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ড. কৃষ্ণেন্দু কুমার পাল, নিত্য প্রকাশ বিশ্বাস, উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ), মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-ষষ্ঠ পর্যায়, অধ্যাপক শিখা চক্রবর্তী, প্রকল্প পরিচালক, ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি প্রকল্প প্রমুখ।

প্রকল্পের আওতায় সারাদেশে সাত হাজার ৪০০টি শিক্ষাকেন্দ্রে দুই লাখ ২২ হাজার শিক্ষার্থীর মাঝে ৬,৮৯,৮২০টি বই বিতরণ করা হয়। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত