নির্বাচনী সহিংসতা রোধে তৎপর থাকার নির্দেশ বিজিবি মহাপরিচালকের

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১১:৩০ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেকোনো সহিংসতা ও নাশকতা রোধে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

তিনি বলেছেন, ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসতে পারে সেজন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং নির্বাচনকালীন দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।

আজ বুধবার বিজিবির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপিতে বলা হয়েছে, আজ বুধবার বিজিবি মহাপরিচালক বিজিবি'র ঢাকা সেক্টরের আওতাধীন নির্বাচনী এলাকা শরীয়তপুর ও মাদারীপুর জেলায় বিজিবির নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত