ওবায়দুল কাদের

শেখ হাসিনা বিদেশি শক্তির হুমকি-ধমকি পরোয়া করেন না

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৩:৩৬ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির হুমকি-ধামকি পরোয়া করেন না। তিনি ভয় পান একমাত্র স্রষ্টাকে। তিনি ভালোবাসেন বাংলাদেশের জনগণকে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি যতই আটলান্টিকের ওপারে তাকিয়ে থাকুক শেখ হাসিনা ভিসানীতি ও নিষেধাজ্ঞার কোনো পরোয়া করেন না।

ওবায়দুল কাদের বলেন, ভালো লোক নির্বাচিত হলে দেশ ভালো চলবে, নতুবা দুঃশাসন অনিবার্য। তারেক রহমান নির্দেশ দিয়েছে বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করবে। এই বিএনপিকে চিরতরে লালকার্ড দেখাতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত