ফ্রান্সে নিষিদ্ধ আলজেরিয়ার ফুটবলার আতাল

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০১:৫৪ পিএম

আলজেরিয়া জাতীয় দলের ফুটবলার ইউসেফ আতালকে আট মাসের জন্য নিষিদ্ধ করেছের ফ্রান্সের আদালত। গাজায় চলমান সহিংসতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্যের জন্য এ শাস্তি প্রদান করা হয়। একই সঙ্গে ৪৫ হাজার ইউরো জরিমানা করা হয় আতালকে।

২৭ বছর বয়সী এ ডিফেন্ডার ফ্রান্সের লিগ ওয়ান এ নিসের হয়ে ক্লাব ফুটবল খেলেন। ইনস্টাগ্রামে ৩.২ মিলিয়ন ফলোয়ার রয়েছে আতালের। সেই অ্যাকাউন্টে ‘ব্ল্যাক ডে ফর জিউস’ নামে একটি ভিডিও প্রচারের জন্য অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই সময় আতাল জাতীয় দলের দায়িত্ব পালনে আলজেরিয়ায় ছিলেন।

ক্লাবের থেকে সতর্কতা পাওয়ার পরদিনই ভিডিওটি সরিয়ে ফেলেন আতাল। আদালতের কাছে ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা প্রার্থনা করে আতাল বলেন, ‘আমি ‘শান্তির বার্র্তা’ ছড়াতে চেয়েছিলাম। আমি নিজেই পুরো ভিডিওটি দেখিনি।’ তবে আদালতের কাছে তা গ্রহণযোগ্য হয়নি।

পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত নিস তাদের এই খেলোয়াড়ের নিষেধাজ্ঞা আরোপ করেছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত