৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৯ হাজার ৬৫২ জন বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে যাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল এক বিবৃতিতে উল্লেখ করেছে, ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে তারা বিভিন্ন কারাগারের ৯ হাজার ৬৫২ বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করবে। মুক্তি পেতে যাওয়া বন্দিদের তালিকায় ১১৪ জন বিদেশি নাগরিক রয়েছে। অন্য দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে এবং মানবিক কারণে তারা ক্ষমা পাবে।
এদিন ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের সামনে একদল লোক জড়ো হয়ে বন্দিদের মুক্তির অপেক্ষা ছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। মিয়ানমার ব্রিটিশ শাসন থেকে আলাদা হওয়ার দিনটি স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে এবং এ উপলক্ষে সাধারণত কিছু বন্দিকে মুক্তি দেওয়া হয়।
ফ্রি ওয়াই-ফাই থাকতেও কেন বই পড়ে মস্কোর মেট্রোযাত্রীরা?