সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রতিষ্ঠানটিতে হেলথ প্রোগ্রাম (প্রকল্প স্টাফ) বিভাগে প্রোগ্রাম অর্গানাইজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ব্র্যাক
বিভাগ: হেলথ প্রোগ্রাম (প্রকল্প স্টাফ)
পদ: প্রোগ্রাম অর্গানাইজার
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অতিরিক্ত যোগ্যতা: পুষ্টি, স্বাস্থ্য খাতের জ্ঞান, সাংগঠনিক পদ্ধতি, কম্পিউটারে দক্ষতা এবং সুপারভাইজারির ক্ষমতা থাকতে হবে।
অভিজ্ঞতা: লাগবে না
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটিসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
প্রার্থীর বয়স: ১৮-৫০ বছর।
কর্মস্থল: দেশের যে কোনো স্থান।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৩
সূত্র: বিডিজবস
