তিন জাহিদের মানিকগঞ্জ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০২:৫৩ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে তিনজন জাহিদ জয়ী হয়েছেন। এদের মধ্যে একটিতে আওয়ামী লীগের প্রার্থী এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। 

মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন মাহমুদ জাহিদ, মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা দেওয়ান জাহিদ আহমেদ এবং মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া, মানিকগঞ্জ পৌর এলাকা ও সদরের সাত ইউনিয়ন) আসনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জয়ী হন।

মানিকগঞ্জ-১ আসনে সালাউদ্দিন মাহমুদ জাহিদ (ঈগল) ৮৬ হাজার ৯৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মো. জহিরুল আলম রুবেল (লাঙ্গল) পেয়েছেন ৩৮ হাজার ৯৪২ ভোট। 

মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ (ট্রাক) পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতাজ বেগম (নৌকা) পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।

মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (নৌকা) পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৮২০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের কেন্দ্রীয় সভাপতি মফিজুল ইসলাম খান কামাল (উদীয়মান সূর্য) পেয়েছেন ৫ হাজার ৩৯১ ভোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত