এপিএসের কাছে হারলেন মঞ্জু

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:১০ পিএম

পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-স্বরূপকাঠী) আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে হেরে গেছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। মহিউদ্দিন মহারাজ একসময় আনোয়ার হোসেন মঞ্জুর ব্যক্তিগত সহকারী (এপিএস) ছিলেন। 

মহিউদ্দিন ঈগল প্রতীকে ৯৯ হাজার ২৬৮ ভোট পেয়েছেন। আর আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৭০ হাজার ৬৮১ ভোট। তিনি ২৮ হাজার ৫৮৭ ভোট কম পেয়েছেন।

১৪ দলীয় শরিক হিসেবে আওয়ামী লীগের নৌকা নিয়ে ভোট করেন জেপি চেয়ারম্যান। এই হারের মধ্য দিয়ে প্রথমবারের মতো পরাজয়ের মুখ দেখলেন আনোয়ার হোসেন মঞ্জু। এর আগে আরও ছয়বার সংসদ নির্বাচন করে প্রতিবারই বিজয়ী হন তিনি।

মহিউদ্দিন মহারাজ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রশাসক। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত