দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল।
মঙ্গলবার (৯ জানুয়ারি) রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন ও উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.) আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ ও সিনিয়র ম্যানেজার (আইন) মো. সাজ্জাত হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, মধ্যম আয়ের দেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ ও উন্নত সমৃদ্ধশালী দেশ গড়ার পরিকল্পনা করেছেন, তা বাস্তবায়নই নতুন সরকারের মূল চ্যালেঞ্জ। এছাড়া দেশের জনগণ ভোটাধিকারের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন সুতরাং জনগণই দেশের আগামীর ভাগ্য নির্ধারণ করবেন।
ব্রাহ্মণবাড়িয়া- ৪ (কসবা ও আখাউড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক টানা তৃতীয়বারের বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
