সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানটিতে ৫ ক্যাটাগরির পদে ৭ম থেকে ২০তম গ্রেডে ৩২জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনেও আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়
পদ: ১৩টি
জনবল নিয়োগ: ৩২ জন
১. পদ: সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গণযোগাযোগ ও সাংবাদিকতা বা কৃষিবিজ্ঞান) ও স্নাতকোত্তর বা সমমানের কমপক্ষে ১৭ বছরের প্রাতিষ্ঠানিক শিক্ষার অধিকারী হতে হবে।
অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সেকশন অফিসার (জনসংযোগ ও তথ্য) বা সমমানের প্রথম শ্রেণির পদে (বর্তমান বেতন স্কেলে নবম গ্রেড) মোট ৪ বছরের সংশ্লিষ্ট কাজে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩৮ বছর।
বেতন স্কেল: ২৯,০০০–৬৩,৪১০ টাকা (গ্রেড–৭)
২. পদ: সেকশন অফিসার (এস্টেট)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (পুরকৌশল, স্থাপত্য বা যন্ত্রকৌশল, নগর ও অঞ্চল পরিকল্পনা অথবা কৃষিবিজ্ঞান) ও স্নাতকোত্তর বা সমমানের কমপক্ষে ১৭ বছরের প্রাতিষ্ঠানিক শিক্ষার অধিকারী হতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৩. পদ: সেকশন অফিসার (সংস্থাপন বা শিক্ষা ও বৃত্তি বা সমমান)
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর বা সমমানের কমপক্ষে ১৭ বছরের প্রাতিষ্ঠানিক শিক্ষার অধিকারী হতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৪. পদ: প্রশাসনিক কর্মকর্তা বা সুপারিনটেনডেন্ট (অতিথি ভবন)
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রির অধিকারী হতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৫. পদ: নিরাপত্তা সুপারভাইজার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রির অধিকারী হতে হবে।
অন্যান্য যোগ্যতা: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৬. পদ: ফটোগ্রাফার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী এবং ফটোগ্রাফি সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে।
অন্যান্য যোগ্যতা: ফটোগ্রাফিক যন্ত্রপাতি মেরামত, আধুনিক ফটোগ্রাফিক মেশিন অপারেটিং, মুদ্রণ এবং রিপোর্টিং করার মতো দক্ষতা, অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৭. পদ: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।
অন্যান্য যোগ্যতা: সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণসহ এমএস অফিস ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাপটিটিউড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৮. পদ: গাড়িচালক (হালকা)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন প্রকার মোটরযান চালানোর বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ড্রাইভিং লাইসেন্সধারীসহ অষ্টম শ্রেণি বা অন্যান্য ড্রাইভিং লাইসেন্সধারীসহ এসএসসি পাস হতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৯. পদ: ফটোকপি অপারেটর
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল বিষয়ে অভিজ্ঞতাসহ এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
১০. পদ: বাবুর্চি বা কুক
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: দেশি ও বিদেশি রান্নার কাজে অভিজ্ঞতাসহ এসএসসি বা সমমান পাস হতে হবে। অথবা দেশি ও বিদেশি রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি পাস হতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
১১. পদ: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৪
যোগ্যতা: এসএসসি পাসসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
১২. পদ: অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি পাস হতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
১৩. পদ: সহকারী বাবুর্চি
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণসংক্রান্ত তথ্যের জন্য ০১৩২৬৮৯০৭১২ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই–মেইলে যোগাযোগ করা যাবে।
আবেদন ফি: নগদ-এর মাধ্যমে অনলাইনে নবম বা তদূর্ধ্ব গ্রেডের জন্য আবেদন ফি বাবদ ৬০০ টাকা (সার্ভিস চার্জ ছাড়া); দশম গ্রেডের জন্য ৫০০ টাকা (সার্ভিস চার্জ ছাড়া); ১৩ থেকে ১৬তম গ্রেডের জন্য ২০০ টাকা (সার্ভিস চার্জ ছাড়া) এবং ১৭ থেকে ২০তম গ্রেডের জন্য ১০০ টাকা (সার্ভিস চার্জ ছাড়া) পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৫ জানুয়ারি ২০২৪, রাত পর্যন্ত।
