রিজভী

শেখ হাসিনা গণতান্ত্রিক প্রস্থানের পথ হারিয়ে ফেলেছেন

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০১:৪০ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এ অবৈধ সরকার প্রতারণার নির্বাচন করে গোটা জাতিকে ধোকা দিয়েছে। আর আপনারা নির্বাচন বর্জন করে, প্রত্যাখ্যান করে সরকারকে লালকার্ড দেখিয়েছেন। আজ সকাল ১১টায়  গুলশান ১ নম্বর এলাকায় লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন। 

তিনি বলেন, শেখ হাসিনা গণতান্ত্রিক প্রস্থানের পথ হারিয়ে ফেলেছেন। জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে,বার বার কর্তৃত্ববাদী এ দু:শাসন তারা আর মানবে না। এর বিরুদ্ধে সবাই আজ রুখে দাঁড়ান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত