দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নজরুল ইসলাম বাবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল।
মঙ্গলবার (৯ জানুয়ারি) শুভেচ্ছাস্বরূপ নজরুল ইসলাম বাবুর হাতে ফুলের তোড়া তুলে দেন রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহ আরিফ বিন হাবিব।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ১ লাখ ৬০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবু।
