কিশোরগঞ্জ-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাজমুল হাসান পাপন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ-সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়ে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে জারি করা হয় প্রজ্ঞাপন।
উল্লেখ্য, বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে জিল্লুর রহমানের শপথ গ্রহণের পর কিশোরগঞ্জ-৬ (সংসদীয় আসন ১৬৭, কুলিয়ারচর-ভৈরব) আসন শূন্য হয়। শূন্য আসনে ২০০৯ সালের উপ-নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম মেয়াদে সংসদ সদস্যরূপে বিজয়ী হন নাজমুল হাসান পাপন। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে আছেন। তিনি ১২ বছর ধরে ক্রিকেট বোর্ডের দায়িত্বে পালন করে আসছেন।
