খুব অল্প বয়সেই হিমাচল ছেড়ে মুম্বাইয়ের উদ্দেশে পাড়ি দেন কঙ্গনা রানাউত। ধীরে ধীরে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করেছেন। শুধু কর্মজীবনই নয়, কঙ্গনার ব্যক্তিগত জীবনেও অনেক ঝড় এসেছিল।
নিজের বাবা-মায়ের কাছে যে তিনি অবাঞ্ছিত সন্তান, তা আগেই জানিয়েছিলেন কঙ্গনা। একসময় কঙ্গনাকে গুলি করে দিতে চেয়েছিলেন তার বাবা অমরদীপ রানাউত!
মনোজ মনুতাসিরকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, ছোটবেলা থেকে বাবার কাছ থেকে উৎসাহ পেয়েছিলেন স্বপ্ন দেখার। কিন্তু কঙ্গনার সেই স্বপ্নই যখন বড় হয়ে যায়, মেনে নিতে পারেননি তিনি। মুম্বাইতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন চেপে বসে। এদিকে কঙ্গনার পরিবার চাইছেন, চণ্ডীগড়ে নিজের পড়াশোনা চালিয়ে যান তিনি। সে সময় বাড়িতে জানান, সিনেমার মতো ভিন্ন কিছু পেশায় যেতে চান তিনি। মেয়ের এই সিদ্ধান্ত কঙ্গনার বাবার কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা ছিল। মেয়ের এমন সিদ্ধান্ত শোনার পর তার যাবতীয় দায়িত্ব নিতে অস্বীকার করেন বাবা। বাবা বলেছিলেন, ‘আমার রাইফেল নিয়ে আসো, ওকে গুলি করে মেরেই ফেলব।’
