দীর্ঘদিন পর টি-টোয়েন্টি জাতীয় দলে ফিরেই হন ম্যাচসেরা। তার রেশ না কাটতেই দ্বিতীয় ম্যাচেও একই ভূমিকায় দেখা গেল অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে।
পাঁচ ওভার শেষ না হতেই ২৭ রানে ৪ উইকেট হারানো লঙ্কানরা ম্যাথিউসের অপরাজিত ৬৬ রানের সুবাদে ইনিংস শেষ করেছে ৬ উইকেটে ১৭৩ রান তুলে।
৫১ বলে ৬ চার ও ২ ছয়ে অপরাজিত ৬৬ রান করেন ম্যাথিউস। তার আগে ৩৯ বলে ৬৯ রানের চমৎকার ইনিংস খেলেন চারিত আসালাঙ্কা। হাঁকান ৫টি চার ও ৩টি ছয়। দুজন মিলে পঞ্চম উইকেটে গড়েন ৭৯ বলে ১১৮ রানের জুটি।
তাতেই দিশা পায় শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন টস জেতেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। লঙ্কানদের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করছে তার দল।